পুরান ঢাকা
তাজিয়া মিছিল: আজ সন্ধ্যা থেকে বিভিন্ন সড়কে বিশেষ ট্রাফিক নির্দেশনা
পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর ঐতিহ্যবাহী হোসেনি দালান ইমামবাড়া থেকে বের হওয়া তাজিয়া মিছিলকে কেন্দ্র করে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক-লালবাগ বিভাগ। ২৪, ২৫ ও ২৬ জুন নির্ধারিত সময়গুলোতে পুরান ঢাকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত ও সাময়িকভাবে বন্ধ রাখা হবে।